হিউস্টনে জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আজ বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ার শক্তিশালী দল জাপান-এর মুখোমুখি হবে। ম্যাচটি যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। নকআউট পর্বে কোনো ভুল এড়াতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে পারেন।

গোলপোস্টে বরাবরের মতো দায়িত্বে থাকবেন অ্যালিসন বেকার, যিনি লিভারপুলের গোলরক্ষক হিসেবে পুরো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করেছেন এবং দুর্দান্ত ফর্মে আছেন। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেছিলেন।

সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন অধিনায়ক মার্কিনিওসগাব্রিয়েল মাগালায়েস। দুই ফুলব্যাকে দানিলোডগলাস সান্তোসকে দেখা যেতে পারে। মাঝমাঠে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থামানোর দায়িত্বে থাকবেন ক্যাসেমিরোব্রুনো গিমারেস। এই জুটির সঙ্গে আক্রমণভাগে বাড়তি সৃজনশীলতা আনতে লুকাস পাকেতাও শুরুর একাদশে থাকতে পারেন।

চোটের কারণে রাফিনহা না থাকায় ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান একাদশে জায়গা পেতে পারেন। তিনি আগের ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো খেলেছিলেন। আক্রমণের মূল ভরসা ভিনিসিয়ুস জুনিয়র, যিনি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। তার সঙ্গে স্ট্রাইকিং জুটিতে থাকতে পারেন তিনটি গোল করা ম্যাথেউস কুনিয়া

তবে নেইমার জুনিয়রকে ঘিরে ব্রাজিল সমর্থকদের আগ্রহ বেশি। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে তিনি আগের ম্যাচে শেষ ২০ মিনিট খেলেছিলেন। এবারও শুরু থেকে তাকে মাঠে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে আনচেলত্তি তাকে ব্যবহার করতে পারেন। একই সঙ্গে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ এন্দ্রিকও

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

  • অ্যালিসন বেকার
  • দানিলো
  • মার্কিনিওস
  • গাব্রিয়েল মাগালায়েস
  • ডগলাস সান্তোস
  • ক্যাসেমিরো
  • ব্রুনো গিমারেস
  • লুকাস পাকেতা
  • রায়ান
  • ম্যাথেউস কুনিয়া
  • ভিনিসিয়ুস জুনিয়র

নেইমার ও জাপানের বিপক্ষে তার রেকর্ড

প্রায় এক হাজার দিন পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন নেইমারস্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নেমে তিনি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন। এবার শেষ ষোলোতে তার সামনে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে খেলতে নামলেই যেন নেইমারকে অন্য রূপে দেখা যায়।

পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে নেইমারের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ জাপান। তিনি কোনো দলের বিপক্ষে এত বেশি গোল করেননি। জাপানের জালে পাঁচ ম্যাচে তিনি নয়টি গোল করেছেন। এরপরের অবস্থানে আছে পেরু (ছয় গোল), আর বলিভিয়া, ইকুয়েডরযুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি পাঁচটি করে গোল করেছেন।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের আন্তর্জাতিক গোল এখন ৭৯টি, যা কিংবদন্তি পেলের চেয়ে দুটি বেশি। ২০১০ সালে মাত্র ১৮ বছর ছয় মাস বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। এখন ৩৪ বছর বয়সে তিনি পেলে, রোনালদোকাফুর সঙ্গে ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ খেলা বিরল ফুটবলারদের তালিকায় যোগ দিয়েছেন।

জাপানের বিপক্ষে নেইমারের প্রথম ম্যাচ ছিল ২০১২ সালে একটি প্রীতি ম্যাচে। ব্রাজিলের ৪-০ গোলের জয়ে নেইমার জোড়া গোল করেছিলেন এবং কাকার একটি গোলেও সহায়তা করেছিলেন। এরপর ২০১৩ সালের কনফেডারেশনস কাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচেও প্রতিপক্ষ ছিল জাপান। ম্যাচের মাত্র তিন মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ ভলিতে গোল করে নেইমার দলকে এগিয়ে দেন। ২০২০ সালে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের জরিপে এটিই ব্রাজিল জার্সিতে তার সেরা গোল হিসেবে নির্বাচিত হয়।

জাপানের বিপক্ষে নেইমারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি আসে ২০১৪ সালে। প্রীতি ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে জয় পায়, আর চারটি গোলই করেন নেইমার। একটি ফ্রি-কিক পোস্টে না লাগলে গোলসংখ্যা পাঁচও হতে পারত। তৎকালীন কোচ দুঙ্গা তার সৃজনশীলতার প্রশংসা করে বলেছিলেন, ‘সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলাটা নেইমারের কাছে বন্ধুদের সঙ্গে খেলতে নামার মতোই স্বাভাবিক।’

এরপরও জাপানের বিপক্ষে গোল করে গেছেন নেইমার২০১৭ সালে ব্রাজিলের ৩-১ জয়ে একটি এবং ২০২২ সালে ১-০ জয়ে পেনাল্টি থেকে আরেকটি গোল করেন। ফলে মাত্র পাঁচ ম্যাচেই জাপানের বিপক্ষে তার গোলসংখ্যা দাঁড়ায় নয়

জাপানের সম্ভাব্য একাদশ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি

জাপানের সম্ভাব্য একাদশ:

  • জিওন সুজুকি
  • সুইয়োশি ওয়াতানাবে
  • হিরোকি ইতো
  • কো ইতাকুরা
  • রিতসু দোয়ান
  • আইউমু সেকো
  • আও তানাকা
  • কেইতো নাকামুরা
  • দাইজেন মায়েদা
  • আইয়াসে উয়েদা
  • দাইচি কামাদা

বিশ্বকাপে রাউন্ড অব ৩২ পর্ব শুরু হয়েছে। ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। এই ম্যাচে নেইমার জুনিয়রকে শুরুর একাদশে রাখবে না ব্রাজিল। অন্যদিকে, জাপানের মেসি খ্যাত তাকেফুসা কুবোকে পাচ্ছে না এশিয়ান জায়ান্টরাকোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন যে তাকেফুসা কুবোকে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে পাওয়া যাবে না।

নেইমারের খেলার নিশ্চয়তা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন যে, নেইমারের চোটের অগ্রগতি ভালো। তিনি গত সপ্তাহে ভালো উন্নতি করেছেন এবং ১৫ মিনিটের বেশি খেলতে পারবেন। নেইমার ভালো অবস্থায় আছেন, তবে এটি ম্যাচের পরিস্থিতি এবং খেলার অবস্থার উপর নির্ভর করবে।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে সেলেসাও এবং সামুরাই ব্লু দল

Read Also

Source: jugantor.com